শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

মির্জাপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার তরফপুর নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোজিনা আক্তার (৩৫) ওই এলাকার হাসমত আলীর মেয়ে। তিনি স্বামী আব্দুল লতিফের (৪৬) সঙ্গে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ ও পরকীয়া সন্দেহকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটে।

ঘটনার পর অভিযুক্ত স্বামী লতিফ দ্রুত পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করেছে স্বামী। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এ হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর