বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

মুরাদনগর আল্লাহ চত্ত্বরে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট

  • আপডেট সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৫৮ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ॥ অনিক চৌধুরী


মুরাদনগর উপজেলার প্রাণকেন্দ্র আল্লাহ চত্ত্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দখলদারদের কাছ থেকে ফুটপাত পুনরুদ্ধার করা হয়।

অভিযান চলাকালে ফুটপাত জুড়ে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। কিছু ব্যবসায়ীকে আইন অমান্য করার দায়ে অর্থদণ্ড প্রদান করা হয়। প্রশাসন জানায়, ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য, কিন্তু দীর্ঘদিন ধরে আল্লাহ চত্ত্বর এলাকায় তা দখল করে ব্যবসা পরিচালনা করায় সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “ফুটপাত দখল করে কেউ ব্যবসা করতে পারবে না। পথচারীদের চলাচলের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।” অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।


অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর