রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

জামায়াত নেতা অধ্যাপক মোঃ রমজান আলীর চেষ্টায় নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত

  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩৫ বার দেখা হয়েছে


নিকলী, আগস্ট ২৩:
দীর্ঘ প্রতীক্ষার প্রহর গুনে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত হয়েছে। নিকলী উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ সজীব ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাটি অঞ্চলের পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এই অঞ্চলের ২ লক্ষাধিক অবহেলিত মানুষের চিকিৎসার জন্য এটি একমাত্র সরকারি হাসপাতাল। তবে প্রয়োজনীয় ডাক্তার, নার্স, অন্যান্য স্টাফ ও পর্যাপ্ত চিকিৎসা যন্ত্রপাতির অভাবে চিকিৎসা কাজ ব্যাহত হচ্ছে। ৫০ শয্যায় উন্নীত হওয়ায় জনবলও সেই অনুপাতে বৃদ্ধি করতে হবে।

উল্লেখ্য যে, ৩১ শয্যা বিশিষ্ট নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করার জন্য সরকার পরিবর্তনের পর প্রথম উদ্যোগ নিয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী।

নিকলী উপজেলা আমীর মোঃ আবুল হোসেন ৫০ শয্যায় উন্নীত করার সংবাদ তাকে জানান। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, ফ্যাসিবাদের পতনের পর তিনি স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্য সচিবের সাথে সাক্ষাৎ করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করার দাবি জানান। পরবর্তীতে তিনি কিশোরগঞ্জ সিভিল সার্জনের সাথেও এই বিষয়ে যোগাযোগ করেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি: মোশফিকুর রহমান আওলাদ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর