রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

নালিতাবাড়ীতে রামচন্দ্রকুড়া ইউনিয়নের ছাত্রদলের সভাপতি ইয়াবাসহ আটক

  • আপডেট সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩৭ বার দেখা হয়েছে

তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর অভিযানে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রামচন্দ্রকুড়া ইউনিয়নের ছাত্রদলের সভাপতি আশিক মাহমুদকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৪ আগস্ট ২০২৫) রাত ১০টার দিকে নালিতাবাড়ী উপজেলার ৪নং নয়াবিল ইউনিয়নের হাতিপাগাড় এলাকার চারআলী বাজারে অভিযান চালায়। অভিযানে চান মিয়া ডেন্টাল কেয়ারের সামনে পাকা সড়ক থেকে মো. আশিক মাহমুদ (২৫) আটক করা হয়।

র‍্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে আসামির দেহ তল্লাশি করে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং সিম উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৪৩ হাজার ৫০০ টাকা।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত আসামি ও জব্দকৃত আলামত নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর