শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ কটিয়াদীতে তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতির সংবর্ধনা

নালিতাবাড়ীতে স্কুলছাত্রী মায়মুনা হত্যার রহস্য উদ্ঘাটন, ফুফা গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৪১ বার দেখা হয়েছে

তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে আলোচিত স্কুলছাত্রী মায়মুনা (১৩) হত্যার ঘটনায় তাঁর আপন ফুফা ছাইদুল ইসলামকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হত্যার দায় স্বীকার করেছেন।

পুলিশ জানায়, পারিবারিকভাবে “ঘর জামাই” বলে উপহাস করায় ক্ষুব্ধ হয়ে ছাইদুল মায়মুনাকে শ্বাসরোধে হত্যা করেন। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (২৩) আগস্ট বিকেলে সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তার পরিবার রবিবার নালিতাবাড়ী থানায় একটি মামলা করে।

নিখোঁজের তিন দিন পর (২৬ আগস্ট)বিকেল ৪টার দিকে মাইমুনার কাকা আলী হোসেন বাড়ির পাশের একটি ডোবা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা কচুরিপানার নিচে তাঁর মরদেহ দেখতে পান। পুলিশ লাশ উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় মায়মুনার গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় মায়মুনার বাবা মফিজুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ ঢাকার খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকা থেকে ২৭ আগস্ট ছাইদুল ইসলামকে গ্রেফতার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেফতারকৃত ছাইদুল আদালতে হত্যার দায় স্বীকার করেছেন এবং তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর