শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নালিতাবাড়ীতে অপপ্রচারের প্রতিবাদে ও সনাতনী ধর্মালম্বীদের কাছে দুঃখ প্রকাশ করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন।

  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ বার দেখা হয়েছে

তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদ জানাতে এবং সনাতনী ধর্মালম্বীদের নিকট দুঃখ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন শেরপুর জেলা বিএনপির সদস্য ও নালিতাবাড়ী শহর বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন (ভিপি)।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের গড়কান্দায় উপজেলা বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন ভিপি বলেন, “গত ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আমি নালিতাবাড়ী-নকলা (শেরপুর-২) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সংগ্রাম ও সাফল্যের ইতিহাস তুলে ধরি। এ সময় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী দোলাল চৌধুরী সাহেবকে নিয়ে কথা বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে নামের শেষে ‘হিন্দু ও সংখ্যালঘু’ শব্দ উচ্চারণ হয়ে যায়। বক্তব্যের ওই অংশ প্রচারের পর একটি মহল তা বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টি করেছে।”

তিনি আরও বলেন, “ঘটনাটি জানার পরপরই আমি আমার ভেরিফায়েড ফেসবুক পেজে অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং নালিতাবাড়ীর সনাতনী ধর্মালম্বীদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি। একটি স্বার্থান্বেষী মহল আমার জনপ্রিয়তা ও রাজনৈতিক ইতিহাসে ঈর্ষান্বিত হয়ে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যত ষড়যন্ত্রই হোক না কেন সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে কোনো বিভাজন হবে না, কারণ আমি কখনো তাদের অসম্মান করিনি।”

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান ও ইসমাইল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জাহিদ হোসেন রোমান, উপজেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ তালুকদার, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আকবর চান্দু মানিক মিয়া এবং উপজেলা ও শহর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর