রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামী’র উদ্যোগে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা শহর শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শহর শাখার আমীর মাও. আ. ম. ম. আব্দুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা ফখরুদ্দিন আহমদ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন হেলালি এবং হয়বত নগর এ ইউ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক। এছাড়া বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মুসাদ্দেক ভূঁইয়া ও জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক মাও. মো. নাজমুল ইসলাম প্রমুখ।

প্রধান আলোচক মাওলানা ফখরুদ্দিন আহমদ বলেন, “মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য। পনেরশত বছর আগে মহানবী হযরত মোহাম্মদ (সা.) আগমণের মাধ্যমে পথহারা আরব জাতি মুক্তি পেয়েছিল। কোরআন-সুন্নাহর আলোকে মদিনায় কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হয়েছিল।”

প্রধান অতিথি অধ্যাপক রমজান আলী তার বক্তব্যে বলেন, “জামায়াতে ইসলামী নবীজির আদর্শে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণরাষ্ট্রে পরিণত করতে চায়। স্বাধীনতার ৫৪ বছর পরেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। যে বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছিল, তা আজও দূর হয়নি। মানব রচিত মতবাদ দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। তাই কোরআন-সুন্নাহর আলোকে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।”

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কিশোরগঞ্জ কালচারাল সোসাইটি নাতে রাসূল (সা.) পরিবেশন করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর