শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

বাজিতপুরে জামায়াত প্রার্থী অধ্যাপক রমজান আলীর গণসংযোগ

  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

বাজিতপুর, ১৫ সেপ্টেম্বর – দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, কিশোরগঞ্জ জেলা আমীর ও কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী।

আজ সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি দিলালপুর ইউনিয়নের নোয়াপাড়া, মোল্লাপাড়া, শশেরদিঘী, তাতালচর, দিলালপুর বাজার ও বাজিতপুর কোর্ট এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগ শেষে এক সমাবেশে অধ্যাপক রমজান আলী বলেন, “পিআর পদ্ধতি, প্রয়োজনীয় সংস্কার ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিতে হবে।”

গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন জেলা সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, উপজেলা নায়েবে আমীর ফারুক আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, বাজিতপুর পৌরসভার সভাপতি শামসুর রহমান রফিক, দিলালপুর ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম, গাজিরচর ইউনিয়ন সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম, দিঘিরপাড় ইউনিয়ন সহ-সভাপতি আখতার হোসেন, পৌরসভার সেক্রেটারি জোবায়ের আহমেদ, গাজিরচর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, দিলালপুর ইউনিয়ন সেক্রেটারি মোঃ নুর মিয়া, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর