বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

রৌমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচে মাতলো ব্রহ্মপুত্রের পাড়!

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

আকাশ খান (কুড়িগ্রাম প্রতিনিধি )
বাংলাদেশের প্রাচীন লোকজ সংস্কৃতির এক অমূল্য নিদর্শন নৌকাবাইচ। এই ঐতিহ্যকে বুকে লালন করে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ফেরিঘাটে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য নৌকাবাইচ প্রতিযোগিতা।
দূর-দূরান্ত থেকে খ্যাতনামা বাইচের নৌকা ও দল অংশগ্রহণ করে প্রতিযোগিতায়। রংবেরঙের পোশাকে সুসজ্জিত মাঝিরা ছন্দে ছন্দে বৈঠা চালিয়ে, গলা উঁচিয়ে গেয়ে উঠে ভাটিয়ালি গান সেই সঙ্গে তালে তালে নাচের আবহ—সব মিলিয়ে নদীতে সৃষ্টি হয় এক অপূর্ব দৃশ্য।
শত শত দর্শক নদীর দুই পাড়ে ও উঁচু স্থানে ভিড় জমিয়ে উপভোগ করে এই চিরায়ত আনন্দের খেলা। চারপাশে উৎসবমুখর পরিবেশে নৌকাবাইচ পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।


এই আয়োজন শুধু বিনোদনই নয়, গ্রামীণ ঐতিহ্য ও ঐক্যের প্রতীক, যা নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির শেকড়ের সঙ্গে পরিচিত করিয়ে দেয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর