শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ, ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার):
আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ ও নির্ভিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে আজ সকাল ১১টায় কিশোরগঞ্জ সদর উপজেলা সম্প্রসারণ ভবনের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান মারুফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সদর উপজেলার ৬১টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন, জেলা জামায়াতের অমুসলিম শাখার সেক্রেটারি কৃষ্ণ চন্দ্র বসাক প্রমুখ।

সভায় মাওলানা নজরুল ইসলাম আসন্ন দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে পূজা মণ্ডপ সংশ্লিষ্টদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, “অতীতের মতো এবারও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

সভায় উপস্থিত সকলে পূজার সময় নিরাপত্তা, বিদ্যুৎ, পানি সরবরাহ, যানবাহন চলাচলসহ নানা দিক নিয়ে আলোচনা করেন এবং সমন্বিতভাবে দুর্গাপূজা সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর