রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক পদে লড়তে সোহেলের পদত্যাগ

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা, ‘এক নেতা এক পদ’ নীতি মেনে পদত্যাগ,
কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির নেতা-কর্মীরা নানা দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছেন। মামলা, হামলা ও কারাবরণ সত্ত্বেও তারা আন্দোলনের মাঠে দৃঢ়ভাবে অবস্থান করছেন। দলের এই ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন ও মর্যাদা রক্ষার স্বার্থেই তিনি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে সাংগঠনিকভাবে জেলা বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে ইউনিয়ন, উপজেলা, পৌরসভা এবং ওয়ার্ড পর্যায়ে নিয়মিত কাউন্সিল অধিবেশন সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের অগ্রাধিকার দিয়ে নতুন নেতৃত্ব তৈরিরও উদ্যোগ নেবেন।

জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপিকে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করে সোহেল বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও জনগণের আস্থা অর্জন করবে এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করবে। তিনি আরও বলেন, “আমি চাই কিশোরগঞ্জ জেলা বিএনপিকে একটি মডেল জেলা কমিটিতে রূপান্তরিত করতে। এজন্য সবার সহযোগিতা চাই।”

আগামী ২০ সেপ্টেম্বর জেলা বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই কাউন্সিলে ফুটবল প্রতীকে সাধারণ সম্পাদক পদে লড়বেন খালেদ সাইফুল্লাহ সোহেল। দলের গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে এবং ‘এক নেতা, এক পদ’ নীতি মেনে তিনি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর