শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ কটিয়াদীতে তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতির সংবর্ধনা

নবীনগরে নিখোঁজের দুই দিন পর তরুণীর লাশ উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬ বার দেখা হয়েছে

নবীনগর উপজেলার লাউর ফতেহপুর উত্তর পাড়ায় এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। নিখোঁজের দুই দিন পর স্থানীয় একটি পুকুর থেকে ফারজানা আক্তার জুঁই (২২)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে কচুরিপানার ভেতর থেকে লাশটি ভেসে ওঠে

ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ সময় পুরো এলাকায় নেমে আসে আতঙ্ক ও উৎকণ্ঠার ছায়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে ফারজানা আক্তার জুঁই নিখোঁজ ছিলেন। পরিবার তাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল। অবশেষে শনিবার দুপুরে পুকুরে লাশ ভেসে ওঠার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

এ ঘটনায় স্থানীয় জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।


(কুমিল্লা ) প্রতিনিধি:অনিক চৌধুরী

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর