রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

ভালুকায় লাভেলো আইসক্রিম কারখানায় শ্রমিক আন্দোলন : নারী নেত্রীকে লাঞ্ছনার অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার দেখা হয়েছে

ময়মনসিংহ ভালুকা প্রতিনিধি: মোঃ জিসান সরকার |

ভালুকা উপজেলার তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম কারখানায় শ্রমিকদের আন্দোলন ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এখনো চলছে। নির্দিষ্ট সময়ে বেতন না দেওয়া, বছরের পর বছর বকেয়া বিল আটকে রাখা, মাতৃত্বকালীন ছুটি ও ভাতা না দেওয়া, এমন নানা অনিয়ম নিয়ে শ্রমিকরা ক্ষুব্ধ।

১৯ সেপ্টেম্বর বিকেলে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহরাবাড়ি অংশে প্রায় তিন ঘণ্টা অবরোধ করে।
তাদের অভিযোগ,

  • ২০২৩ সালের জুলাই হতে ডিসেম্বর ও
  • ২০২৪ সালের জুলাই হতে ডিসেম্বরের মূল বেতন ব্যাতিত অন্য সকল বিল বকেয়া রয়েছে
  • ২০২৫ সালের ২টি বিল এখনো বকেয়া
  • প্রতিমাসে বেতন পেতে হয় দফায় দফায় অনুরোধ করে
  • মাতৃত্বকালীন ছুটি ও ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন নারী শ্রমিকরা
  • সাপ্তাহিক ছুটির কোনো নির্দিষ্টতা নেই; কোম্পানির ইচ্ছেমতো কোনো সপ্তাহে ছুটি হয়, আবার কোনো সপ্তাহে নয়।

আজ ২২ সেপ্টেম্বর আন্দোলনরত শ্রমিকদের পাশে দাঁড়াতে গিয়ে শ্রমিক ফেডারেশনের নারী নেত্রী মৌসুমী সরকার লাঞ্ছনার শিকার হন। অভিযোগ রয়েছে, কোম্পানির পক্ষের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি প্রকাশ্যে তার গায়ে হাত তোলেন।

এ বিষয়ে লাভেলো আইসক্রিম কোম্পানির অ্যাডমিন কর্মকর্তা আবু তাহের জানান, “শুধু আগস্ট মাসের বেতন বকেয়া আছে।” তবে শ্রমিকরা তার এই বক্তব্যকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেন।

বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর হস্তক্ষেপ বা তদন্তের উদ্যোগ দেখা যায়নি। আন্দোলনরত শ্রমিকরা তাদের ন্যায্য দাবির সুরাহা না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর