বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

মুরাদনগরে প্রবাসীকে কুপিয়ে জখম, মামলা দায়ের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার দেখা হয়েছে

কুমিল্লার মুরাদনগরে আমির হোসেন (৪৫) নামের এক প্রবাসীকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার সকালে এ ঘটনাটি ঘটে। আহত প্রবাসীকে গুরুতর অবস্থায় মুরাদনগর সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার হিরাকান্দা গ্রামের বাসিন্দা প্রবাসী আমির হোসেন সকালে চোখ ঝাড়ানোর জন্য স্থানীয় এক কবিরাজের বাড়িতে যাচ্ছিলেন। পথে দিলালপুর গ্রামের হাসেম মিয়ার দুই ছেলে কামরুল ও আতিকুর অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে একাধিক স্থানে কুপিয়ে আমির হোসেনকে রক্তাক্ত জখম করে ফেলে রাখে।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার শরীরে গভীর ক্ষত রয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আহতের পরিবার বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

এ বিষয়ে মুরাদনগর থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মামলাটি নথিভুক্ত হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর