রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ বার দেখা হয়েছে

আকাশ খান (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি)
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর উপশাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোগিতা। যাদুরচর হাই স্কুল ও যাদুরচর ডিগ্রি কলেজে আয়োজিত এ প্রতিযোগিতায় শতাধিক ছাত্র-ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আশিকুর রহমান।
অনুষ্ঠানে আরো ছিলেন রৌমারী উপজেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল আলীম যাদুরচর উপশাখার সভাপতি খাইরুল হাসান রোকন এবং স্থানীয় শিবির কর্মী ও সদস্যবৃন্দ।


অনুষ্ঠানটি পরিচালনায় সরাসরি সহযোগিতা করেন উক্ত স্কুল ও কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ। কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে শিক্ষা উপকরণমূলক উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
শিক্ষার্থীদের মাঝে এ আয়োজন ব্যাপক উৎসাহ ও আনন্দ তৈরি করে। অনেকে বলেন, এধরনের ইসলামিক ও জ্ঞানভিত্তিক আয়োজন তাদের নতুনভাবে অনুপ্রাণিত করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর