রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

পূজা মণ্ডপে নগদ অর্থ সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন

  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে নগদ অর্থ সহায়তা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও মরিচপুরান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরহাদ হোসেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে পূজা মণ্ডপগুলোতে ফরহাদ হোসেনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এ সহায়তা তুলে দেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম, কামরুজ্জামান কানন, মো. স্বপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নগদ অর্থ উপহার পেয়ে আনন্দিত পূজা মণ্ডপগুলোর দায়িত্বশীলরা ফরহাদ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ প্রসঙ্গে মোঃ ফরহাদ হোসেন বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। তাই সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় আমি তাদের পাশে থাকতে চেষ্টা করেছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি সর্বদা মানুষের কল্যাণে কাজ করতে চাই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর