বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

রৌমারীতে BBH লাল পার্টির ছদ্ম আউটসোর্সিং: তরুণ সমাজ কি অনলাইন জুয়ার নতুন ফাঁদে পা দিচ্ছে?

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ বার দেখা হয়েছে

রৌমারী, কুড়িগ্রাম:
সম্প্রতি রৌমারীর বিভিন্ন এলাকায় ‘BBH লাল পার্টি’ নামের একটি সংগঠন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নিজেদেরকে একটি আউটসোর্সিং প্রতিষ্ঠান পরিচয় দিয়ে তারা তরুণদের কাছ থেকে ৩,০০০, ৮,০০০ এবং ২৩,০০০ টাকার বিনিময়ে ‘আইডি’ খুলে প্রতিদিন ৩০০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত আয়ের আশ্বাস দিচ্ছে।

তবে আশ্চর্যের বিষয় হলো—কাজ বলতে কিছু নেই, শুধু “এক্টিভ থাকা” বা অন্যদের যুক্ত করা। এক্ষেত্রে বিশেষজ্ঞরা একে পিরামিড স্কিম বা অনলাইন জুয়ার নতুন রূপ বলে সন্দেহ করছেন।

লাভের প্রলোভন, কিন্তু নেই কোনো প্রমাণযোগ্য কাজ!

BBH দাবি করে, সদস্যরা বিনিয়োগের মাধ্যমে প্রতিদিন আয় করতে পারবেন। কিন্তু,

  • প্রকৃত কোনো কাজ নেই
  • নেই কোনো চুক্তি
  • আইডি কেনার পর কোনো নিশ্চিত রিটার্ন গ্যারান্টি নেই

সাধারণ মানুষ বুঝতে না পেরে লাখ টাকা বিনিয়োগ করে হারাচ্ছে সঞ্চিত অর্থ।
তরুণরা বলছে…

অনেকে জানিয়েছেন, তারা প্রথমে ৩ হাজার টাকায় আইডি কিনে কয়েকদিন ৩০০ টাকা পেয়েছেন, এরপর বলা হয় “আপগ্রেড” করতে হবে — এতে তারা আরও টাকা ঢুকিয়েছে। শেষমেশ লস।
এটা ধোঁকা ছাড়া আর কিছুই না, কাজের নাম করে মানুষকে বোকা বানাচ্ছে,” – জানান স্থানীয় এক যুবক।
ডিজিটাল প্রতারণা বিশেষজ্ঞরা বলছেন, এটা আসলে:

  • Ponzi Scheme বা MLM প্রতারণা
  • লোভ দেখিয়ে সদস্য বাড়ানোই আসল লক্ষ্য
  • কারও আয় হচ্ছে অন্যের বিনিয়োগের টাকায়

এই ধরনের গোষ্ঠীগুলোর কোন প্রাতিষ্ঠানিক রেজিস্ট্রেশন নেই, নেই কোনো ট্রেড লাইসেন্স।
যার কারণে,তরুণ সমাজ আসল আউটসোর্সিং শেখার আগেই ঠকছে।পরিবারে আর্থিক অস্থিরতা সৃষ্টি হচ্ছ। সমাজে অনলাইন জুয়ার স্বরূপে এক বিপজ্জনক আসক্তি তৈরি হচ্ছে
রৌমারী সহ বাংলাদেশের স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ জরুরি ও সচেতনতা মূলক ক্যাম্পেইন চালানো উচিত এবং
সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে দ্রুত তদন্ত শুরু করা দরকার।
তরুণ সমাজকে সঠিক গাইডলাইন দিতে পারলেই গঠিত হবে আদর্শ সমাজ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর