রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

নালিতাবাড়ীতে গৃহবধূ ধর্ষণের অভিযোগে প্রতিবেশী চাচা শ্বশুর গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেম আনুমানিক (৪৫) নামে এক প্রতিবেশী চাচা শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার কলসপাড় ইউনিয়নের পূর্ব কলসপাড় গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর (শনিবার) রাত সাড়ে ৯টার দিকে সুযোগ বুঝে অভিযুক্ত আবুল কাশেম প্রতিবেশী এক গৃহবধূর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগী নারী চিৎকার শুরু করলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীকে সহায়তা করেন এবং পরদিন সকালে নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্নের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর