রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

হত্যাকাণ্ডের এক মাস পরও গ্রেফতার নেই, প্রশাসনের কাছে ন্যায়বিচার চাইল পরিবার

  • আপডেট সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩৬ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে সংঘটিত এক হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বরাবর স্মারকলিপি প্রদান করেছেন নিহতের পরিবার ও স্থানীয়রা। সোমবার (৬ অক্টোবর) সকালে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

গত ৮ সেপ্টেম্বর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামে মিজানুর রহমান শরীফ (২৯) নামে এক যুবক খুন হন। ঘটনায় আরও দুইজন আহত হয়ে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলা দায়েরের পরও এখনো পর্যন্ত প্রধান আসামিসহ কাউকে গ্রেফতার করা হয়নি। বরং আসামিপক্ষ মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে।

স্মারকলিপিতে ছয় দফা দাবি উত্থাপন করা হয়— দ্রুত আসামিদের গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা, মিথ্যা মামলা প্রত্যাহার, তদন্তে গাফিলতি রোধ এবং দ্রুত বিচার নিশ্চিতকরণ।

নিহতের পরিবার জানায়, প্রশাসনের দ্রুত পদক্ষেপই পারে এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার আশ্বাস দিয়েছেন, ঘটনার সঠিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর