রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

উপজেলা প্রশাসন, মুরাদনগর কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট ও অভিযান প্রতিবেদন

  • আপডেট সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩৭ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা):অনিক চৌধুরী
উপজেলা প্রশাসন, মুরাদনগর এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে ধারাবাহিক মোবাইল কোর্ট ও অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানসমূহের বিবরণ নিম্নরূপঃ

১⃣ অভিযান-১:
অদ্য ০৫/১০/২০২৫ তারিখে দারোরা ইউনিয়নের পাইওপ গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ১টি ড্রেজার মেশিন ও প্রায় ১২০০ ফুট পাইপ অপসারণ করা হয়।

২⃣ অভিযান-২:
একই তারিখে (০৫/১০/২০২৫) আন্দিকোট ইউনিয়নের পাইওপ গ্রাম হতে ১টি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০ ফুট পাইপ অপসারণ করা হয়।

৩⃣ অভিযান-৩:
এর পূর্বে ০২/১০/২০২৫ তারিখে, বাঙ্গরা পূর্ব ইউনিয়নের খামারগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ১টি ড্রেজার মেশিন ও প্রায় ১০০০ ফুট পাইপ অপসারণ করা হয়।
উল্লেখ্য, খামারগ্রামে একাধিকবার অভিযান পরিচালনা সত্ত্বেও রাতের অন্ধকারে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে কৃষিজমি নষ্ট করছে। এসময় একটি বালুর স্তুপ জব্দ করা হয়।

🔹 এসব অভিযানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয় এবং জনস্বার্থে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

উক্ত অভিযানসমূহ উপজেলা নির্বাহী অফিসার, মুরাদনগর মহোদয় এর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাকিব হাছান খান এর নেতৃত্বে পরিচালিত হয়।


অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর