রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

নির্দোষদের হয়রানি বন্ধ করুন’—চরবিশ্বনাথপুরে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার দেখা হয়েছে

প্রকৃত অপরাধীদের শাস্তি ও নির্দোষ মানুষদের হয়রানি বন্ধের দাবিতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরবিশ্বনাথপুর এলাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সকালে চরবিশ্বনাথপুর বাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে কিছু উদ্দেশ্যমূলকভাবে নিরীহ ও সাধারণ মানুষকে হয়রানির শিকার করা হচ্ছে, যা অন্যায় ও অমানবিক। তারা বলেন, স্কুল-কলেজে সংঘটিত কিছু ঝগড়া বা সামাজিক ঘটনার সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও চরবিশ্বনাথপুর এলাকার নির্দোষ মানুষদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে।

বক্তারা আরও অভিযোগ করেন, সিধলা ইউনিয়ন যুবদলের সভাপতি মাজহারকে কোনো সম্পৃক্ততা ছাড়াই অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে, যা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ হতে পারে।

মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানান— প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং নির্দোষ ও নিরীহ মানুষদের হয়রানি বন্ধ করা হোক।

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি নিউজনগ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর