শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ কটিয়াদীতে তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতির সংবর্ধনা

বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের সফল অভিযান

  • আপডেট সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৩৭ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা), শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ঃ

আজ শুক্রবার দুপুরে মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের নিকটবর্তী এলাকায় একটি বাল্যবিবাহ অনুষ্ঠান বন্ধ করা হয়। অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল বলে খবর পেয়ে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।

উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অভিযানে অংশ নেন মহিলা বিষয়ক কর্মকর্তা, মুরাদনগর থানা পুলিশের সদস্যবৃন্দ, কিশোর–কিশোরী ক্লাবের সদস্যরা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় মেম্বার এবং গ্রামপুলিশের সদস্যরা।

অভিযানের মাধ্যমে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর বাল্যবিবাহটি বন্ধ করা হয় এবং অভিভাবকদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি বিয়ের আয়োজনের জন্য প্রস্তুত খাদ্যসামগ্রী নিকটবর্তী একটি এতিমখানায় প্রদান করার নির্দেশ দেওয়া হয়।

জনস্বার্থে বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর