শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ কটিয়াদীতে তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতির সংবর্ধনা

তালাকের জেরে গার্মেন্টসকর্মী স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

  • আপডেট সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩৯ বার দেখা হয়েছে

তালাকের জেরে গার্মেন্টসকর্মী স্ত্রীকে প্রকাশ্য দিবালোকে গলা কেটে হত্যা করেছেন স্বামী। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানার ৩৪নং ওয়ার্ডের মালেকেরবাড়ী পশ্চিম পার্শ্বে শরীফপুর রোডের বাংলালিংক টাওয়ারের নিচে ‘জিহাদ ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার’ দোকানের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মোছা. সোহেলা খাতুন (৪২)। তিনি শেরপুরের নকলা উপজেলার ধুকুরিয়া মধ্যপাড়া গ্রামের মিজান মিয়ার কন্যা। তার স্বামী কালু শেখ (৪৫) একই উপজেলার মমিনাকান্দা এলাকার আলতু মিয়ার পুত্র। তারা গাজীপুরের শরীফপুর এলাকায় কবির ম্যানেজারের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন কন্যা সন্তানের জননী সোহেলা খাতুন পেশায় একজন গার্মেন্টস কর্মী এবং তার স্বামী কালু শেখ একজন ভ্যানচালক। দাম্পত্য জীবনে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।

সম্প্রতি, প্রায় ৩–৪ দিন আগে স্বামী কালু শেখকে তালাক দেন সোহেলা খাতুন। এই বিষয়কে কেন্দ্র করে শুক্রবার বিকালে রাস্তায় একা পেয়ে কালু শেখ স্ত্রী সোহেলার গলায় ধারালো চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোহেলাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

গাছা থানার ওসি মো. আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত স্বামী কালু শেখকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর