রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

মুরাদনগরে দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান: ড্রেজার অপসারণ, অর্থদণ্ড ও অবৈধ দখল উচ্ছেদ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৩ বার দেখা হয়েছে

১৩ অক্টোবর ২০২৫ মুরাদনগর ( কুমিল্লা ) অনিক চৌধুরী


মুরাদনগর উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে সোমবার দিনব্যাপী বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট ও অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাকিব হাছান খাঁন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নবীপুর (পশ্চিম) ইউনিয়নের বেড়িবাঁধের ভিতর দিয়ে ফুটো করে পাইপ স্থাপন করে পানি নিষ্কাশনের পথ রোধ করার চেষ্টা করলে তা অপসারণ করা হয়। এছাড়া গুঞ্জর কবরস্থানের পাশে রাস্তার উপর পাইপ ফেলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ১টি লোহার পাইপ জব্দ করে রাস্তা চলাচলের উপযোগী করা হয়।

এসময় অতিরিক্ত বোঝাই ইট বহনকারী একটি ট্রাক্টরকে ৫০০ ইট কমানোর নির্দেশ প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে বাস্তবায়নসহ ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

বেপরোয়া গাড়ি চালানো ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী একজন চালককে ৪,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে অভিযুক্তের পিতার জিম্মায় ৩০০ টাকার মুচলেকা সম্পাদন করা হয়।

এছাড়া আকুবপুর ইউনিয়নের ঘোড়াশাল ব্রিজের নিচে সরকারি হালট ভরাটের সময় ২টি ড্রেজার ও প্রায় ১,০০০ ফুট পাইপ অপসারণ করা হয়। একইভাবে টনকি ইউনিয়নের বাইড়া ও দুইড়া এলাকা থেকে ১টি ড্রেজার ও প্রায় ৫০০ ফুট পাইপ অপসারণ করা হয়।

অভিযানের অংশ হিসেবে কোম্পানীগঞ্জ-নবীনগর রোডে রাস্তায় অবৈধ পার্কিং ও ফুটপাতের দখলমুক্ত অভিযান চালানো হয়। এতে সড়ক ও ফুটপাত চলাচলের উপযোগী করে তোলা হয়।

উপজেলা প্রশাসনের এই ধারাবাহিক অভিযানের মাধ্যমে অবৈধ দখল, ড্রেজিং কার্যক্রম ও সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।


অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর