রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

মুরাদনগরে এইচএসসি মূল সার্টিফিকেট হারিয়ে বিপাকে শিক্ষার্থী খলিল

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৯ বার দেখা হয়েছে

বিস্তারিত:
কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াল গ্রামের বাসিন্দা ও কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী খলিল তার এইচএসসি মূল সার্টিফিকেট হারিয়ে মারাত্মক বিপাকে পড়েছেন।

ঘটনাটি ঘটে গত ১১ অক্টোবর (শনিবার) সকালে। জানা যায়, খলিল ব্যক্তিগত কাজে কাজিয়াল গ্রাম হইতে দাররা বাজারে যাওয়ার পথে তার ব্যাগে রাখা এইচএসসি মূল সার্টিফিকেটসহ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র হারিয়ে ফেলেন।

বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও কাগজপত্র না পাওয়ায় খলিল ঘটনাটি মুরাদনগর থানায় অবহিত করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ভুক্তভোগী খলিল বলেন, “আমার সার্টিফিকেটটি জীবনের জন্য অত্যন্ত মূল্যবান ছিল। অনেক খুঁজেও পাইনি, তাই থানায় জিডি করতে হয়েছে।”

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, খলিল বর্তমানে শিক্ষা বোর্ডে যোগাযোগ করে নতুন সার্টিফিকেট পুনঃপ্রাপ্তির প্রক্রিয়া শুরু করেছেন।

প্রশাসন ও স্থানীয় সচেতন মহল সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, যেন গুরুত্বপূর্ণ নথিপত্র বহনের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।


অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর