শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

শেরপুর-২ আসনে বিএনপি দলীয় মনোনয়নপ্রত্যাশী দুলাল চৌধুরীর মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৫৩ বার দেখা হয়েছে

তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপির দুঃসময়ের কান্ডারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা ও দলীয় মনোনয়নপ্রত্যাশী জনাব দুলাল চৌধুরী নালিতাবাড়ী উপজেলার নুন্নি ইউনিয়নে মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছেন।

রবিবার (২ নভেম্বর) বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন এবং দোকান ও পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ করেন।

এই সময় উপস্থিত ছিলেন—নালিতাবাড়ী শহর বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব গোলাম কিবরিয়া মাকসিম, নুন্নি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রুহুল আমিন, যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, মরিচপুরান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. শহীদ, পুড়াগাও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণের সময় জনাব দুলাল চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নেতাকর্মীদের গণসংযোগ বাড়াতে হবে এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। জনগণের আস্থা ও সমর্থনই বিএনপির শক্তি।

দিনব্যাপী এ কর্মসূচিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দেয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর