শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

কিশোরগঞ্জে মামলা ঘিরে চাঁদা দাবির অভিযোগ, নব্য বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা চান বাদী

  • আপডেট সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাকে কেন্দ্র করে বাদীর নাম ব্যবহার করে আসামিদের কাছ থেকে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে সদ্য বিএনপিতে যোগ দেওয়া কয়েকজন নেতার বিরুদ্ধে।

সোমবার দুপুরে কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মামলার বাদী কামরুল ইসলাম।

তিনি বলেন, আওয়ামী লীগের এক স্থানীয় নেতা মামলায় আসামি হওয়ার পর থেকে বিএনপিতে নতুনভাবে যুক্ত হওয়া কিছু ব্যক্তি নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে পুলিশের ভয় দেখিয়ে আসামিদের কাছ থেকে তার নামে টাকা দাবি করছে। টাকা না দিলে মামলা জটিল করে দেওয়ার ভয়ও দেখানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

কামরুল ইসলাম বলেন, “আমি সাধারণ মানুষ হিসেবে ন্যায়বিচারের আশায় মামলা করেছিলাম। কিন্তু এখন কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তি সেই মামলাকে পুঁজি করে আমাকে হয়রানি করছে। এতে আমি চরমভাবে হতাশ।”

এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এছাড়া সত্য উদঘাটনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন তিনি। নব্য বিএনপি নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান কামরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর