বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

মুরাদনগরে ফ্ল্যাট ভাড়া নিয়ে পতিতাবৃত্তি ও মানবপাচার চক্র; ৬ জন গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৬০ বার দেখা হয়েছে

অনিক হাসান, স্টাফ রিপোর্টার

কুমিল্লার মুরাদনগরে ফ্ল্যাট ভাড়া নিয়ে পতিতাবৃত্তি ও মানবপাচারের ব্যবসা পরিচালনার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নিমাইকান্দি এলাকার জাকিরের বিল্ডিংয়ের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে এ অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় হোমনা উপজেলার রামকৃষ্ণপুর আখন্দপাড়ার বাসিন্দা খাদিজা আক্তার (৪০) বাদী হয়ে মোট ৮ জনকে আসামি করে মুরাদনগর থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগপত্রে ফ্ল্যাটভিত্তিক মানবপাচার ও পতিতাবৃত্তির নেটওয়ার্ক পরিচালনার কথা উল্লেখ করা হয়। তবে মামলার মূল আসামি লুনা আক্তার ও তার স্বামী বিল্লাল হোসেন অভিযান শুরুর আগেই পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, বিল্লাল ও লুনা আক্তার দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে মানবপাচার ও অসামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এর আগেও তারা একই ধরনের মামলায় একাধিকবার গ্রেফতার হন। কিন্তু আইনের দুর্বলতা ও বিভিন্ন প্রভাবশালীর সহযোগিতায় দ্রুত জামিনে বের হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

আটক ব্যক্তিরা হলেন—

শাহ পরান (২১)

নাঈম আহমেদ (১৮)

রাকিব হোসেন (১৮)

রুমা আক্তার (১৯)

সাদিয়া আক্তার (১৯)

নুরুন্নাহার (২০)

(মূল আসামি লুনা আক্তার ও তার স্বামী বিল্লাল হোসেন পলাতক)

মুরাদনগর থানার ওসি বলেন,
“ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে। মানবপাচার চক্রের মূল হোতা বিল্লাল ও তার স্ত্রী লুনাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা তদন্তাধীন রয়েছে।”

পুলিশের এই অভিযানকে স্থানীয়রা মানবপাচার চক্র দমনে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর