শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

শিবচরে আওয়ামী লীগ কর্মীদের সড়ক অবরোধে এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার দেখা হয়েছে

মাদারীপুর শিবচর প্রতিনিধি।
সাগর কর্মকার।

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় আওয়ামী লীগ কর্মীদের অবরোধের কারণে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার (১৩ নভেম্বর) সকালে প্রায় ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দলীয় একটি অভ্যন্তরীণ ইস্যু নিয়ে অসন্তুষ্ট আওয়ামী লীগের কয়েকজন কর্মী সূর্যনগর এলাকায় গাছ কেটে চার লেনের সড়কটির উপর ফেলে দেন। এতে ঢাকা ও ভাঙ্গামুখী যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায় এবং মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

পরে শিবচর থানা পুলিশ ও এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে সড়ক স্বাভাবিক করে। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে শিবচর থানার ওসি (তদন্ত) জানান, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর