আকাশ খান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কলেজমোড় এলাকা থেকে ১শ পিস ইয়াবাসহ সাঈদ আলী (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি রাজশাহী সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।
থানা সূত্রে জানা গেছে, সোমবার (১৭ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় নাগেশ্বরী থানা পুলিশ। অভিযানে কলেজমোড় এলাকা থেকে সাঈদ আলীকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।