বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

গুরুদাসপুরে মাদক সম্রাট ভম্বু দম্পতি পুলিশের অভিযানে গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার দেখা হয়েছে

গুরুদাসপুর (নাটোর)প্রতিনিধি:

গুরুদাসপুরে মাদক সম্রাট নামে পরিচিত শহিদুল ইসলাম ভম্বু (৪৫) ও তার স্ত্রী তানিয়া আক্তার সূর্য (৪০) মাদকদ্রব্যসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার যোগীন্দ্রনগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের সহযোগী একই গ্রামের রুবেল আলী (২৯)কেও গ্রেপ্তার করে পুলিশ। ১ ডিসেম্বর দুপুর বারটার দিকে আদালতের মাধ্যমে জেলে হাজতে প্রেরণ করা হয়েছে।

অভিযানে মোট ১০৭ পিস ইয়াবা, ২৪৫ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার শহিদুল ইসলাম ভম্বুর বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতিসহ মোট ২১টি মামলা রয়েছে। তার স্ত্রী তানিয়া আক্তারের বিরুদ্ধেও রয়েছে ৯টি মাদক মামলা। একই গ্রামের রুবেল দীর্ঘদিন ধরে তাদের মাদক কারবারে সহযোগিতা করে আসছিল।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, ভম্বু ও তার পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চুরি ও নানা অপকর্মে জড়িত। মাঝে মাঝে গ্রেপ্তার হলেও অল্পদিনের মধ্যেই বের হয়ে আবার একই অপরাধে লিপ্ত হয় বলেও অভিযোগ করেন তারা। সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে মাদক বিক্রি করছিল বলেও জানান এলাকাবাসী। মাদক সম্রাটকে গ্রেপ্তার করে এলাকায় এলাকায় শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

গুরুদাসপুর থানার ওসি মো. দুলাল হোসেন বলেন, “গুরুদাসপুরকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ীদের শেকড় উপড়ে ফেলতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।”

গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তির পাশাপাশি পুলিশের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয়রা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর