সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের অনলাইন জুয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১ ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন শাহবাগে ১৩ দফা শিক্ষাদাবিতে ছাত্র মজলিসের জাতীয় ছাত্র কনভেনশন ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হওয়া উচিত পড়াশোনাকেন্দ্রিক: মামুনুল হক 6 Reasons Ontario’s Fair-Play Casinos Prefer Interac Casino Payments Over Cards বন্দরে চাঁদা না পেয়ে দোকানদার নারীকে কুপিয়ে জখম ও লুটপাট, থানায় অভিযোগ

কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া মাঠে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

  • আপডেট সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এক বিশাল দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় ব্যারিস্টার এম. আতিকুর রহমানের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন আবদুল্লাহ আল হাসান এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক পৌর ছাত্রদল নেতা মিঠুন।

দোয়া মাহফিলকে ঘিরে কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা জানান—এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা সকলের কাছে অত্যন্ত জরুরি। তাই এমন বৃহৎ আয়োজন করায় আয়োজক ব্যারিস্টার এম. আতিকুর রহমানকে ধন্যবাদ জানান তারা। স্থানীয়রা বলেন, “এটি কিশোরগঞ্জের জন্য একটি ঐতিহাসিক আয়োজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।”

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও তিনবারের জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি হাজী ইসরাঈল মিয়া, নাজমুল আলম, সাবেক ছাত্রদল সভাপতি মো. মারুফ মিয়াসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বহু গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

পরিশেষে মিলাদ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর