কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভুইয়ার সমর্থনে দাঁড়ী পাল্লা মার্কার মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন এবং অধ্যাপক মোসাদ্দেক ভুইয়ার পক্ষে স্লোগান দেন। তারা দাবি করেন, পরিবর্তন ও উন্নয়নের প্রতীক হিসেবে দাঁড়ী পাল্লা মার্কাকে বিজয়ী করতে জনগণ আগ্রহী হয়ে উঠছেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষের প্রতি আহ্বান জানান।