বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

শেরপুর-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়

  • আপডেট সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার দেখা হয়েছে

নালিতাবাড়ী শেরপুরে প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে নালিতাবাড়ী উপজেলা পরিষদের মেঘমালা মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার রেজওয়ানা আফরিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এছাড়াও শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত সম্ভাব্য প্রার্থীরা সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস, এবি পার্টি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা এবং গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী কাজী হায়াত উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচনকালীন আচরণবিধি কঠোরভাবে অনুসরণ, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রার্থী ও তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে দায়িত্বশীল আচরণ প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর