শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

হোসেনপুরে শহীদ জিয়ার নামে স্লোগান দিতে নিষেধ ইউএনও’র, বিএনপির প্রতিবাদ ও শাস্তির দাবি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বার দেখা হয়েছে

হোসেনপুর প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্লোগান দিতে রাগান্বিত কণ্ঠে নিষেধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানিয়ে ইউএনওর প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে বিজয় দিবসের অনুষ্ঠান শুরুর প্রাক্কালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জিএস আবুল হাসিম সবুজ, সাবেক পৌর মেয়র মো. মাহবুবুর রহমান, অ্যাডভোকেট মো. মনিরুল হক রাজনসহ শতশত নেতাকর্মী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান দিতে থাকেন। এ সময় ইউএনও কাজী নাহিদ ইভা উচ্চকণ্ঠে রাগান্বিত হয়ে স্লোগান দিতে নিষেধ করেন।

এতে নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন এবং ইউএনওর আচরণকে ঔদ্ধত্যপূর্ণ আখ্যা দিয়ে তাৎক্ষণিক প্রতিবাদ জানান। তারা ইউএনওকে ‘ফ্যাসিস্ট হাসিনার দোসর’ উল্লেখ করে অবিলম্বে তাঁর প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বিএনপি নেতাকর্মীরা। কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও স্থানীয় প্রশাসন ও বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএস আবুল হাসিম সবুজ বলেন, “এর আগেও একই মাঠে বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান দেওয়া হয়েছে। তখন কোনো ইউএনও আপত্তি করেননি। কিন্তু আজ ইউএনও কাজী নাহিদ ইভা যে দৃষ্টতা দেখিয়েছেন, তা গ্রহণযোগ্য নয়। আমরা তাঁর প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা কোনো মন্তব্য করতে রাজি হননি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর