রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

মুরাদনগরে অপারেশন টেবিল হান্ট- ২স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ আটক- ৪

  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার দেখা হয়েছে

কুমিল্লার মুরাদনগরে অপারেশন ডেভিল হান্ট-২ পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও শ্রমিকলীগের সাধারণ সম্পাদকসহ মোট ৪জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতভর মুরাদনগর থানার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মুরাদনগর উপজেলার নিমাইকান্দি গ্রামের মৃত মতিউর রহমান মাস্টারের ছেলে ও মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আতিকুর রহমান হেলাল (৫৫), নবীপুর গ্রামের মৃত কাজী আবুল বাশারের ছেলে ও মুরাদনগর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মোশারফ হোসেন (৪৩), উত্তর ত্রিশ গ্রামের মৃত সুধন মিয়ার ছেলে ও নবীপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ সুমন মিয়া (৪৪) এবং পৈয়াপাথর গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ তফসির আহমেদ প্রকাশ রাব্বি (২৬)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের কুমিল্লা বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান জামিল খান জানান, গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রথম দিনে মুরাদনগরে পুলিশের সাড়াশী অভিযানের দুই ইউপি চেয়ারম্যান সহ ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর