কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে শুরু হয়ে আখড়া বাজার চত্বরে শেষ হওয়া মশাল মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিলের নেতৃত্ব দেন মনোনয়নবঞ্চিত চার নেতা—সাবেক সংসদ সদস্য মাসুদ হিলালী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ রুহুল হোসাইন। তারা হুঁশিয়ারি দিয়েছেন, মনোনয়ন বাতিল না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।

তৃণমূল নেতারা বলছেন, মনোনয়ন ঘিরে সৃষ্টি হওয়া বিভাজন দলীয় কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে এবং এর সুবিধা পেতে পারে প্রতিপক্ষ। উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব সারাদেশের ৩৬টি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেন, যার মধ্যে কিশোরগঞ্জ-১ আসনে রয়েছেন মো. মাজহারুল ইসলাম।