বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

হোসেনপুর-গফরগাঁও সড়কের খুরশিদ মহল সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত-১

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার দেখা হয়েছে

হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ


কিশোরগঞ্জের হোসেনপুর-গফরগাঁও সড়কের খুরশিদ মহল সেতুতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত ও আরেক কিশোর গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন মোঃ বাবু (২০) ও মোঃ রাকিব মিয়া (১৮)। নিহত বাবু ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দিঘীরপাড় গ্রামের বাচ্চু মিয়ার ছেলে এবং রাকিব পাশের তারাটিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। আহত হিমেল মিয়া তারাটিয়া গ্রামের মোঃ: কাশেমের ছেলে।
পুলিশ ও অন্যান্য সুত্রে জানা যায়,গত রোববার(২৮ ডিসেম্বর ) রাত ৭টার দিকে তিন কিশোর মোটরসাইকেলযোগে হোসেনপুর বাজার থেকে নিজেদের বাড়িতে যাওয়ার পথে ওই খুরশিদমহল সেতুতে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয় এবং রাকিব ও হিমেল গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন এবং হিমেলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।স্থানীয় পাগলা থানার অফিসার ইনচার্জ মোঃ: আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন । এখন এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর