শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

শেরপুর ২ আসনে ৫ প্রার্থীর মাঝে মনোনয়ন বৈধতা পেলেন ২ জন

  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ বার দেখা হয়েছে

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুর -২ (নকলা-নালিতাবাড়ী) আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৫ প্রার্থীর মাঝে বৈধতা পেলেন ২ জন। বাকি দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও একজনের মনোনয়ন স্থগিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। গতকাল শনিবার দুপুর পর্যন্ত চলা যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এ ঘোষনা দেওয়া হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শেরপুর-২ সংসদীয় আসন ১৪৪ থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস মনোনয়নপত্র বৈধতা পেয়েছেন। দ্বৈত নাগরিকত্ব থাকায় এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব ও দলীয় মনোনয়ন না থাকায় বাতিল করা হয়েছে ইলিয়াস খানের মনোনয়নপত্র। ঋণ খেলাপীর কারণে বাতিল করা হয়েছে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম বেলালের মনোনয়নপত্র।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর