শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৭২ বার দেখা হয়েছে

বাউফলে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন, উস্কানিমূলক বক্তব্য ও তাঁর অনুসারীদের সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ তুলে প্রতিবাদ এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাউফল উপজেলা শাখা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ খালিদুর রহমান। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার ফিরে পাওয়ার প্রত্যাশায় বাউফলবাসী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আশাবাদী। তবে বিএনপি প্রার্থীর উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য এবং তাঁর অনুসারীদের সহিংস কর্মকাণ্ড নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা, হুমকি-ধামকি, কর্মসূচিতে বাধা প্রদান, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটছে। এমনকি হত্যাচেষ্টার পাশাপাশি মামলার সাক্ষীদের হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়।

মোঃ খালিদুর রহমান এসব সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের ঘটনা অন্তর্বর্তী সরকারের অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি প্রশাসনের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে— চন্দ্রদ্বীপ এলাকায় স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, সেনাবাহিনীর নিয়মিত টহল বৃদ্ধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার, নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবাধ, সুষ্ঠু ও ভয়হীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনের শেষে নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ ইসাহাক মিয়া, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাত্রশিবির সভাপতি রাকিবুল ইসলাম নূর, সমাজসেবক আতিকুর রহমান নজরুল, আইনজীবী আশ্রাফুজ্জান শাকিল ও মুজাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রশিবির সভাপতি লিমন হোসেন, সেক্রেটারি আরিফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর