বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের পশ্চিম কুতুবপুর গ্রামে দাঁড়িপাল্লার পক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উদ্যোগে আয়োজিত এ পথসভায় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
আমি মো: রমজান আলী কিশোরগঞ্জ-৫ (নিকলী – বাজিতপুর) সংসদসদস্য পদপ্রার্থী আমি প্রতিশ্রুতি নয় কাজের হিসাব দিতে এসেছি, বলেন I আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের মাধ্যমে ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। তাঁরা এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে ভোটারদের সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

পথসভা শেষে নেতাকর্মীরা গ্রামজুড়ে গণসংযোগ চালান এবং ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন কামনা করেন।