শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

বাউফলে জামায়াত প্রার্থীর দিনভর কর্মসূচি, হিন্দু সম্প্রদায়ের সমর্থন ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৮০ বার দেখা হয়েছে


সংবাদ প্রতিবেদন:
পটুয়াখালী-২ (বাউফল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর ভাবনা তুলে ধরেন। এসময় রাধা মন্দিরের সভাপতি সুভাস মণ্ডল উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজনের পক্ষ থেকে ভবিষ্যতে জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন ব্যক্ত করেন।

পরে কালাইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে নারীদের স্বাধীনতা, অধিকার ও মর্যাদা রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হবে। তিনি বলেন, ইসলাম ব্যতীত কোনো বিধান নারীদের এভাবে সম্মানিত করেনি এবং আল্লাহর আইনে নারী-পুরুষ ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমান।

বিকেলে কালাইয়া বন্দরে অনুষ্ঠিত জামায়াতের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আল্লাহর জমিনে আইন চলবে আল্লাহর।” মানব রচিত আইনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় উল্লেখ করে তিনি আগামী নির্বাচনকে দ্বীন কায়েমের চূড়ান্ত কর্মসূচি হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি কল্যাণকর ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের জনগণের যেকোনো প্রয়োজনে অতীতের মতো পাশে থাকার আহ্বান জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর