বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের রেলি ও জনসভা।

  • আপডেট সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ বার দেখা হয়েছে

গতকাল ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এ দিবস কে কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলা তার মানবাধিকার ফাউন্ডেশন এর পক্ষ থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়। উক্ত রেলিতে অংশগ্রহণ করেন কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ছাত্র-ছাত্রী ও কিশোরগঞ্জ ওলীনেওয়াজ খান কলেজ এর ছাত্র-ছাত্রীরা ও এ রেলিতে অংশ নেন।

রেলি শেষে কিশোরগঞ্জ জেলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর পক্ষ থেকে একটি গণসভা এর আয়োজন করা হয়। উক্ত গণসভায় মূল্যবান বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখা কমিটি সম্মানিত সভাপতি ফজলে করিম নাজমুর জামান সাহেব। তাছাড়াও সহ-সভাপতি সেক্রেটারি সহ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখা কমিটির সদস্যবৃন্দ সকলেই মূল্যবান বক্তব্য পেশ করেন।

এ বক্তব্যে কিশোরগঞ্জ জেলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর প্রচার ও প্রসারণ সম্পাদক এনামুল হক জুনায়েদ বলেন ভারতীয় মিডিয়া গুলো ভুয়া সংবাদ প্রচার করছেন। কিশোরগঞ্জ সহ সারা বাংলাদেশে হিন্দুরা তাদের পূর্ণাঙ্গ অধিকার পেয়ে যাচ্ছেন। এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে যাচ্ছেন। ভারতে আমাদের সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর কর্মীবৃন্দরা রয়েছেন তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছেন । ভারতীয় গণমাধ্যম ভুয়া সংবাদ প্রচার করে বাংলাদেশ ও ভারতের মাঝে যে বিভ্রান্তি সৃষ্টি করছে সেই জন্য তাদের কঠিন শাস্তির দাবি করছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর