সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সম্মানে বরণ করা হলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের বৈঠক গণরায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

  • আপডেট সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৩৯ বার দেখা হয়েছে

ঢাকা, ১২ জুলাই:
সারাদেশব্যাপী চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে মিডফোর্ড হাসপাতাল পর্যন্ত অগ্রসর হয়।

মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।
এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমসহ অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

বক্তারা দেশজুড়ে চলমান অস্থিরতা, অপরাধ এবং নিরাপত্তাহীন পরিবেশের তীব্র সমালোচনা করে বলেন, “চাঁদাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে জনজীবনে ভীতিকর অবস্থা তৈরি করা হয়েছে। দেশের তরুণ সমাজ এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে।”

মিছিল ও সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, দেশের শান্তি, নিরাপত্তা এবং সাধারণ মানুষের জান-মালের সুরক্ষার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর