রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

কিশোরগঞ্জে কড়া নিরাপত্তার মধ্যে দুর্গা প্রতিমা বিসর্জন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হয়েছে। এদিন শহরের বিভিন্ন পূজা মণ্ডপ থেকে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

হিন্দু শাস্ত্র মতে, বিজয়া দশমীতে দেবী দুর্গা কৈলাসে ফিরে যান। ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস—মানুষের অন্তরে লুকিয়ে থাকা অসুরিক প্রবৃত্তি যেমন কাম, ক্রোধ, হিংসা ও লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য।

কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার পরামানিক পুকুর ঘাটে পূজা উদযাপন কমিটির আয়োজনে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়। রাত ১১টায় উৎসবমুখর শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা নিয়ে যাওয়া হয় বিসর্জন ঘাটে। এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ।

আইনশৃঙ্খলা রক্ষায় বিসর্জন কেন্দ্র ও আশপাশের এলাকায় আনসার ও পুলিশ সদস্যরা কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। নিরাপত্তা নিশ্চিত হওয়ায় ভক্ত-অনুরাগীরা নির্বিঘ্নে উৎসবে অংশ নিতে পেরেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।

বিজয়া দশমী উপলক্ষে নারীরা সিঁদুর খেলার মাধ্যমে একে অপরকে শুভেচ্ছা জানান। ছোট-বড় সবার অংশগ্রহণে বিসর্জন মণ্ডপ মুখরিত হয়ে ওঠে। প্রতিমা বিসর্জনের সময় ভক্তরা আবেগাপ্লুত হয়ে পড়লেও পরিবেশ ছিল সম্পূর্ণ আনন্দঘন ও উৎসবমুখর।

পরিশেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কিশোরগঞ্জে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। ভক্ত-অনুরাগীরা একে অপরকে আলিঙ্গন করে বিজয়ার শুভেচ্ছা জানান এবং আগামী বছরের দুর্গোৎসবের অপেক্ষায় প্রহর গোনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর