বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি

বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্তে চার দেশের বিশেষজ্ঞ দল আসছে

  • আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের জন্য চারটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি জানান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞ দল বাংলাদেশে এসে ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে বাংলাদেশি তদন্ত কমিটির সঙ্গে যৌথভাবে কাজ করবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা চাই সত্যিকারের কারণ উদঘাটিত হোক। এ ঘটনায় যদি কারও অবহেলা থাকে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, গত সপ্তাহে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে চূড়ান্ত কারণ জানার জন্যই আন্তর্জাতিক বিশেষজ্ঞদের যুক্ত করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর