শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি বিপ্লব ও সংহতি উপলক্ষে মাদারীপুর-১ আসনে সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর সমর্থনে রেলি ও সমাবেশ

  • আপডেট সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার দেখা হয়েছে

মাদারীপুর শিবচর প্রতিনিধি: সাগর কর্মকার

ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর সমর্থনে র‌্যালি ও সমাবেশ করেছে শিবচর উপজেলা বিএনপি।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে শিবচর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ র‌্যালি শেষে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-১ আসনের সম্ভাব্য প্রার্থী সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী।

সমাবেশে আরও বক্তব্য রাখেন শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তুরাগ খান, সদস্য সচিব সাইদুল বেপারি প্রমুখ।

বিকেল ৩টা থেকে শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে একাত্তর সড়কে জড়ো হন। মুহূর্তেই কানায় কানায় ভরে যায় পুরো এলাকা।

অনুষ্ঠানে শিবচর উপজেলার ১৯টি ইউনিয়নের বিএনপি নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ অংশ নেন। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর মনোনয়ন দেওয়ার দাবি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর