বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ, সংসদে নতুন অধ্যায়

মুরাদনগরে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট ও বিশেষ অভিযানে কারাদণ্ড, অর্থদণ্ড ও অবৈধ ড্রেজিং সরঞ্জাম জব্দ

  • আপডেট সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩০ বার দেখা হয়েছে

কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগে গত কয়েকদিন ধরে একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ রক্ষা, নদী দখলমুক্তকরণ, অবৈধ ড্রেজিং প্রতিরোধ, বাজার ব্যবস্থাপনা ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হয়।

১. ড্রেজিং বিরোধী অভিযান ও কারাদণ্ড

অদ্য ২২ নভেম্বর ২০২৫, শনিবার নবীপুর পশ্চিম ইউনিয়নের ভেরীবাঁধ সংলগ্ন গোমতী নদী থেকে অবৈধভাবে বালু ড্রেজিং করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট আইন, ২০০৯ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) অনুযায়ী ১টি মামলায় ৪ জনকে ৬ মাসের কারাদণ্ড এবং মোট ৪,০০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পাশাপাশি কোম্পানিগঞ্জ বাজার এলাকায় ফুটপাত ও রাস্তার অবৈধ দখল উচ্ছেদ করা হয়।

২. যৌথ পেট্রোলিং ও এক্সক্যাভেটর জব্দ

২০ নভেম্বর রাত থেকে ২১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত মুরাদনগরের বিভিন্ন স্থানে যৌথ পেট্রোলিং পরিচালনা করা হয়।
এই অভিযানে বিভিন্ন স্থান থেকে ৩টি এক্সক্যাভেটর অপসারণ করা হয়। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

৩. পূর্বধইর ও পশ্চিম ইউনিয়নে ড্রেজার অপসারণ

১৯ নভেম্বর ২০২৫ তারিখ পূর্ব ধইর (পূর্ব) ও পশ্চিম ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২টি ড্রেজার ও প্রায় ১,০০০ ফুট পাইপ অপসারণ করা হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ১টি মামলায় একজনকে ৫০,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানের নেতৃত্ব

সামগ্রিক অভিযান উপজেলা নির্বাহী অফিসার, মুরাদনগর মহোদয়ের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাকিব হাছান খাঁন এর নেতৃত্বে পরিচালিত হয়।
মোবাইল কোর্ট ও বিভিন্ন অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা প্রদান করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা, জনস্বার্থ সুরক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর