বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

হাদিকে গুলি করা হামলাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে ডিএমপি: কমিশনার

  • আপডেট সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার দেখা হয়েছে

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর রাজধানীতে সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার জানান, ঘটনার পরপরই মহানগরজুড়ে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে এবং বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

তিনি বলেন, “হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে ডিএমপি ও গোয়েন্দা ইউনিট একযোগে কাজ করছে।” সিসিটিভি ফুটেজ সংগ্রহ, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং প্রযুক্তিগত সহায়তায় হামলাকারীদের অবস্থান চিহ্নিতের চেষ্টা চলছে।

ওসমান হাদি দুপুরে মোটরসাইকেলে করে আসা দু’জনের গুলিতে আহত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বলছে, হামলার উদ্দেশ্য ও পরিকল্পনা উদ্ঘাটনে তদন্ত চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর