নোয়াখালীর হাতিয়া উপজেলাতে নির্বাচনী সহিংসতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের খোঁজ নিতে ঢাকার কল্যাণপুরে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে উপস্থিত হন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন–এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।


এ সময় তারা আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, পাশে থাকার আশ্বাস দেন এবং হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। প্রতিনিধি দলটি বলেন, নির্বাচনী সহিংসতা গণতন্ত্রের জন্য হুমকি—দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।